ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নাসুমের ঘূর্ণিতে শুরুতেই চাপে নেদারল্যান্ডস, সবশেষ স্কোর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের স্পিন তুরুপের তাস নাসুম আহমেদের ঘূর্ণিতে কাবু হয়ে পড়ল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই আক্রমণে এসে দ্বিতীয় বলেই তুলে নিলেন ম্যাক্স ও’ডাউডের উইকেট, পরের বলেই ফিরিয়ে দিলেন অনিল তেজা নিদামানুরুকে। একাদশে ফিরে দুর্দান্ত সূচনা করলেন বাঁহাতি এই স্পিনার।
প্রথম ছয় ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে মাত্র ৪০ রান। পাওয়ার প্লেতেই বাংলাদেশ বোলারদের দাপটে ব্যাটারদের চাপে ফেলে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে নির্বিঘ্নে শুরু করেছিলেন ও’ডাউড ও বিক্রমজিত সিং। কিন্তু তৃতীয় ওভারে নাসুম আক্রমণে আসতেই বদলে যায় চিত্র। মিড-অনে তাওহিদ হৃদয়ের ক্যাচে ফেরেন ও’ডাউড (১০ বলে ৮), আর পরের বলেই ইমনের হাতে ক্যাচ তুলে দেন নিদামানুরু।
চাপের মুখে ব্যাটিং করা নেদারল্যান্ডসকে আরও পিছিয়ে দেন তাসকিন আহমেদ। স্লোয়ার ডেলিভারিতে বিক্রমজিত সিংকে (১৭ বলে ২৪) আউট করান তিনি। তবে পরের বলেই শরিজ আহমাদের ক্যাচ ছেড়ে দেন সাকিব আল হাসান। ফলে বড় ক্ষতি থেকে বেঁচে যায় ডাচরা।
পাওয়ার প্লে শেষে ক্রিজে আছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও শরিজ আহমাদ। তবে বাংলাদেশের বোলারদের দাপটে ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডস বেশ চাপে।
ডালিম /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল