ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২৬ ০৯:১৯:২৭

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনের নতুন অর্জনের সুখবর দিলেন মাঝরাতে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে নিজের ভক্ত-অনুরাগীদের জন্য ফেসবুকে শেয়ার করলেন জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন।

ফেসবুক পোস্টে মিথিলা লেখেন— “অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।”

অভিনেত্রীর ভাষায়, এই অর্জন ছিল এক কঠিন পথচলা। পূর্ণকালীন চাকরি, মাঝেমধ্যে অভিনয়ের কাজ, পারিবারিক দায়িত্ব—সব সামলে পিএইচডি শেষ করার চ্যালেঞ্জ তাকে দিয়েছে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ। এসময় পরিবার, বন্ধু ও সহকর্মীদের অকুণ্ঠ সমর্থনের কথাও কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন তিনি।

নিজের নামের আগে "ড." উপাধি যোগ করতে পারা নিয়ে মিথিলা জানান, এটি তার নিরলস পরিশ্রমের ফসল। অভিনয়, সমাজকর্ম ও শিক্ষা—সবকিছুর পাশাপাশি এবার তিনি নতুন পরিচয়ে পরিচিত হবেন— ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত