ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
নিজস্ব প্রতিবেদক : অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকা নারী দলের সাবেক অধিনায়ক ডেন ফন নিকার্ক। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর প্রত্যাহারের ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে নিকার্ক লিখেছেন,“আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছি। অবসরের পর দেশকে প্রতিনিধিত্ব করা ভীষণ মিস করেছি। আবারও সেই সুযোগ পাওয়ার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর হঠাৎই অবসরের ঘোষণা দিয়েছিলেন নিকার্ক। ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় সে সময় তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
৩২ বছর বয়সী এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৭টি ওয়ানডে, ৮৬ টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০৭৪ রান ও ২০৪ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বও করেছেন।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে হঠাৎ অবসর নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন নিকার্ক। তিনি বলেন,“আমি যেভাবে অবসর নিয়েছি তার জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চাইছি। গভীরভাবে কৃতজ্ঞ, আশা করি আন্তর্জাতিক মঞ্চে আবারো আমার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)