ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদের আগে শাকিব খানের ‘সোলজার’, এবং আসছে ‘প্রিন্স’

মুস্তাকিম
মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২১ ২১:৪০:৪৪

ঈদের আগে শাকিব খানের ‘সোলজার’, এবং আসছে ‘প্রিন্স’

নিজস্ব প্রতিবেদক : ঢালিউডের মেগাস্টার শাকিব খান আবারও বড় পর্দায় আসছেন নতুন দুটি সিনেমা নিয়ে। ঈদুল আজহার হিট ছবি ‘তাণ্ডব’-এর সাফল্যের পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই সুপারস্টার ভক্তদের জন্য দিলেন চমকপ্রদ খবর।

শাকিব নিশ্চিত করেছেন, ডিসেম্বরে মুক্তি পাবে সাকিব ফাহাদের পরিচালনায় তার নতুন সিনেমা ‘সোলজার’। এর পরবর্তী ঈদুল ফিতরে মুক্তি পাবে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’।

শাকিব খান জানান, “অ্যাকশন–কমার্শিয়াল ঘরানার সিনেমা তো অনেক করেছি। এবার দর্শকদের জন্য আনতে চাই গল্পভিত্তিক ভিন্নধরনের কাজ। ‘সোলজার’ সেই রকম একটি সিনেমা, যা ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা আছে। এরপর আসছে ‘প্রিন্স’, যা ফিতরে মুক্তি পাবে।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে আরও কয়েকটি সিনেমার গল্প নিয়ে কাজ চলছে। প্রতিটি সিনেমার গল্প ও চরিত্র আলাদা হবে। চমকও থাকছে, যা ধীরে ধীরে দর্শক জানতে পারবেন।”

ঈদের আগে ‘সোলজার’ আর ফিতরে ‘প্রিন্স’—দুই সিনেমার ঘোষণায় শাকিব ভক্তদের মাঝে বইছে নতুন উত্তেজনা। ঢাকাই সিনেমার এই কিংস্টারের নতুন সিনেমাগুলো ভিন্নধরনের গল্প ও চরিত্র উপহার দেবে বলেই আশা করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত