ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়া প্রবাসীদের জন্য নতুন আইন,না মানলে জরিমানা ও ২ বছরের জেল
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ বাধ্যতামূলকভাবে আদায়ের বিষয়ে নতুন কঠোর আইন চালু করা হয়েছে। বৈধ কারণ ছাড়া একবার জুমার নামাজ মিস করলেই সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা তিন হাজার রিঙ্গিত (প্রায় ৭০ হাজার টাকা) জরিমানা হতে পারে।
আগে টানা তিন সপ্তাহ নামাজে অংশ না নিলে এ ধরনের শাস্তির বিধান ছিল। কিন্তু নতুন সংশোধিত আইনে একবার নামাজ মিস করলেই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তেরেঙ্গানুর তথ্য, দাওয়াহ ও শরিয়াহ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ খলিল জানিয়েছেন, এই শাস্তি কেবলমাত্র শেষ উপায় হিসেবে কার্যকর করা হবে। নিয়মিত সতর্কবার্তা ও স্মরণ করানোর পরও কেউ জুমার নামাজ বাদ দিলে তখনই আইন প্রয়োগ করা হবে।
তিনি আরও জানান, রাজ্যজুড়ে মসজিদের প্রাঙ্গণে সতর্কতামূলক ব্যানার টানানো হচ্ছে, যাতে মুসলিম সমাজ জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়। বিশেষ করে প্রবাসী মুসলিমদের জন্য এ আইন কার্যকর হবে, যাতে তারা বিদেশে থেকেও ধর্মীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন।
আইন বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও তেরেঙ্গানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (JHEAT) যৌথভাবে টহল ও নজরদারি চালাবে। জনগণের অভিযোগও আমলে নেওয়া হবে।
উল্লেখ্য, এ বিধানটি ২০১৬ সালে পাস হওয়া শরিয়াহ ক্রিমিনাল অপরাধ আইন (তাকজির)-এর সংশোধিত সংস্করণের অংশ। সংশোধনের মাধ্যমে এখন একবার নামাজ মিস করলেই অভিযুক্তকে সাজা দেওয়া সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?