ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবের জন্য কঠিন সতর্কবার্তা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে টানা বজ্রসহ ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত এই বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে নাগরিকদের নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও এর আশপাশের তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়াহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া দক্ষিণাঞ্চলের জাজান, আসির, আল বাহা ও নাজরান প্রদেশেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজধানী রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা হলেও স্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি, তীব্র ঝড়ো হাওয়া ও ধুলাবালির ঝড় দেখা দিতে পারে। এতে সড়ক যোগাযোগ, দৈনন্দিন কাজকর্ম ও হজ ওমরাহ পালনে আসা বিদেশি মুসল্লিদের চলাফেরাতেও বিঘ্ন ঘটতে পারে।
সৌদি সিভিল ডিফেন্স নাগরিক ও প্রবাসী সবাইকে সরকারি চ্যানেল থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট জানতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল