ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার থেকে পাঁচ দিনের সরকারি সফরে কক্সবাজারে অবস্থান করছিলেন সংস্কৃতি উপদেষ্টা। এই সফরে তিনি সংস্কৃতি হাব প্রকল্প এবং জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়ার কথা ছিল।
তবে শনিবার সন্ধ্যার পর আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু একপর্যায়ে তার শরীর থেকে অস্বাভাবিকভাবে ঘাম বের হতে থাকলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
পরে বিমান বাহিনীর সহযোগিতায় বিশেষায়িত মেডিক্যাল হেলিকপ্টারে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় পৌঁছে ফারুকীকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।
দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হঠাৎ অসুস্থতায় ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE