ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি সবার কাছে হিরো আলম নামে পরিচিত, আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের পর এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘জানাজার’ ঘোষণা দিয়েছেন, যা নিয়ে তুমুল আলোচনা চলছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।
গত কয়েক মাস ধরে স্ত্রী রিয়া মনিকে ঘিরে হিরো আলমের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট সকালে তিনি ফেসবুকে একাধিক পোস্টে অভিযোগ করেন, রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
অল্প সময় পরেই রিয়া মনি প্রকাশ্যে জানান, তিনি ইতিমধ্যেই হিরো আলমকে তালাক দিয়েছেন। এই ঘোষণার পর হিরো আলম আরও ক্ষুব্ধ হয়ে ১২ আগস্ট নিজের ফেসবুক পেজে নতুন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—“রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল, তা মেনে নিতে পারলাম না।”
তিনি আরও উল্লেখ করেন, “রিয়া মনিকে কত ভালোবাসি— আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। আজ বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টিকে কৌতুক হিসেবে দেখলেও, অনেকে উদ্বেগ প্রকাশ করে দ্রুত হিরো আলমের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মনোবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের বক্তব্য মানসিক চাপ ও হতাশার ইঙ্গিত হতে পারে এবং দ্রুত সহায়তা নেওয়া উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল