ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যে কারনে রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ‘ক্ষমা’ চাইলেন দেব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর পর টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী ‘দেব’ ও শুভশ্রী গাঙ্গুলি এক মঞ্চে উপস্থিত হয়ে ভক্তদের মন জয় করেছিলেন ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে। তবে পারফরম্যান্সের পর অন্তর্জালে শুরু হয় ট্রলিং ও ব্যক্তিগত আক্রমণ। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর ওপর কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়ে।
সম্প্রতি রানা সরকারের প্রোডাকশন হাউসের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেব বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, দীর্ঘদিনের ঝগড়া-ঝামলা ভুলে আমরা ঐতিহাসিক মুহূর্তে মঞ্চে ছিলাম, শুধুমাত্র ভক্তদের নস্টালজিয়া দিতে চেয়েছিলাম। কোনো ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য ছিল না।
দেব বলেন, “আমরা পারফরম্যান্স দিয়েছি দর্শকদের জন্য, তবে বিষয়টিকে পারিবারিক আক্রমণে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি, নেগেটিভ কমেন্ট অনেক দূর গড়ায়, তাই ভক্তদের অনুরোধ, অকারণে কাটাছেঁড়া করবেন না। আমি ব্যক্তিগতভাবে এসব থেকে প্রভাবিত না হলেও অন্যদের ক্ষতি হতে পারে।”
পরবর্তীতে দেব রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে বলেন, “যদি কোনো ভুল হয়ে থাকে, আমি সত্যিই ক্ষমা চাইছি। এটা খুব দুঃখজনক।”
‘ধূমকেতু’ সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে, কিন্তু নানা কারণে প্রায় ৯ বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমা, যেখানে দেব-শুভশ্রী অভিনয় করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল