ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
৬ মিনিটে ৪ চক্কর না পারলে ক্রিকেট থেকে বাদ পড়বে ক্রিকেটাররা
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফিটনেসে এবার আর কোনও ছাড় নেই। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিয়ে এসেছে কঠোর ফিটনেস নীতি, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ১৬০০ মিটার দৌড় না পারলে বাদ পড়তে হবে জাতীয় লিগ বা লম্বা ফরম্যাটের দলে থেকে। ইয়ো-ইয়ো টেস্ট নয়, এবার মূল ফিটনেস সূচক হচ্ছে দৌড়।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, যারা ঘরোয়া লম্বা ফরম্যাটের ক্রিকেট (জাতীয় লিগ, বিসিএল) খেলতে চান, তাদের সবাইকে ৬ মিনিটের মধ্যে ৪ চক্কর (১৬০০ মিটার) শেষ করতে হবে। এর ব্যত্যয় হলে কেউই সুযোগ পাবেন না মূল দলে।
ফিটনেস স্কোরকার্ড অনুযায়ী:
৬ মিনিটের মধ্যে ১৬০০ মিটার শেষ করতে পারলে “এলিট” ক্যাটাগরিতে
৬ মিনিট ২০ সেকেন্ডে শেষ করলে “ভালো”
৬ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত “নিম্ন কিন্তু পাস”
এর বেশি সময় নিলে “ফেল”—তখন লম্বা ফরম্যাটে খেলার সুযোগ নেই
বিসিবির ট্রেনার তুষার কান্তি হালদার বলেন, “যদি ফিটনেস টেস্ট না মানি, তাহলে খেলোয়াড়দের নেওয়ার দরকার কী? আমাদের তো শৃঙ্খলা বজায় রাখতে হবে।” তিনি আরও জানান, ইয়ো-ইয়ো নয়, এবার খেলোয়াড়দের ফিটনেস যাচাই হবে সরাসরি ১৬০০ মিটার দৌড়ে।
ফিটনেস ক্যাম্প ও পরীক্ষার সময়সূচি: ফিটনেস ক্যাম্প শুরু: ১২ আগস্ট ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে: ৪ ও ৫ সেপ্টেম্বর স্থান: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
এই নিয়ম প্রাথমিকভাবে ঘরোয়া ক্রিকেটারদের জন্য হলেও ভবিষ্যতে জাতীয় দল নির্বাচনেও এমন মাপকাঠি কার্যকর হতে পারে বলে ধারণা ক্রিকেট মহলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)