ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য,জরুরি নির্দেশনা যা করতে হবে ১০ দিনের মধ্যে
নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত খালি বাসা ১০ দিনের মধ্যে দখল নিতে হবে—এমন জরুরি নির্দেশনা জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সম্প্রতি এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসাগুলো বরাদ্দ দেওয়া হয়ে থাকে নির্দিষ্ট কিছু শর্তে। এসব শর্তের মধ্যে অন্যতম হলো, বাসাটি খালি হওয়ার ১০ দিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে তা দখলে নিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক কর্মকর্তা এই সময়সীমার মধ্যেও বাসা গ্রহণ করছেন না। ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি অন্য কর্মচারীদের বরাদ্দের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, অনেকে বাসা খালি থাকার পরও দখল গ্রহণে অনীহা প্রকাশ করেন, ফলে তা দীর্ঘ সময় ফাঁকা পড়ে থাকে। এতে করে সরকারি সম্পদের অপব্যবহার হচ্ছে এবং বাসা ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
কী করতে হবে?সরকারি নির্দেশনা অনুযায়ী,
বরাদ্দপত্রে উল্লিখিত বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে অবশ্যই দখলে নিতে হবে।
যদি কেউ বাসাটি গ্রহণে ইচ্ছুক না হন, তবে তা দ্রুত সরকারি আবাসন পরিদপ্তরকে লিখিতভাবে জানাতে হবে।
এ নির্দেশনার মাধ্যমে সরকারি আবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE