ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান, বিশ্ব ক্রিকেটে সমালোচনার ঝড়
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে সরে দাঁড়িয়েছে ভারত চ্যাম্পিয়ন্স দল। এর ফলে ‘অটো পাসে’ ফাইনালে উঠে গেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। দুই দলের রাজনৈতিক টানাপোড়েন এবার ক্রিকেট মাঠকেও ছাড়েনি। এই সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা।
বুধবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি বয়কটের ঘোষণা দেয় ভারতীয় দল। বৃহস্পতিবার বার্মিংহামের মাঠে হওয়ার কথা ছিল এই হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু ভারত সরে দাঁড়ানোয় পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ফাইনালে উঠে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স অথবা দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।
এর আগে গ্রুপপর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারত। পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে গ্রুপ শেষ করলেও পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল, আর ভারত ছিল ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ। ভারতীয় দলে যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং ও রবিন উথাপ্পার মতো সাবেক তারকারা রয়েছেন।
ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চলমান রাজনৈতিক উত্তেজনা। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জেরে মে মাসে পাকিস্তানে সীমিত সামরিক অভিযান চালায় ভারতীয় বাহিনী। পরবর্তীতে যুদ্ধবিরতি হলেও দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্ক তলানিতে পৌঁছেছে।
সেমিফাইনাল বাতিল হওয়ায় দুঃখপ্রকাশ করে আয়োজকরা দর্শকদের কেনা টিকিটের ৫০ শতাংশ মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে দর্শকদের আশা, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। সেই ম্যাচটি ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, সেখানেও কি একই পরিণতি অপেক্ষা করছে, নাকি ক্রিকেট জয়ী হবে রাজনীতির উপরে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)