ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহন নিয়ে পাওয়া গেলো নতুন খবর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর এক কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মিন্টু বলেন, “আমাদের নেত্রী (খালেদা জিয়া) এখন সুস্থ। তিনি নির্বাচনে অংশ নেবেন। ফেনীর নির্বাচনের অতীত ইতিহাস সবার জানা, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি এখানে জয়লাভ করবে।”
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপিআবদুল আউয়াল মিন্টু আরও জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটি যৌথ বিবৃতিতে পৌঁছানো হয়। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে তার আগেও নির্বাচন হতে পারে, এমনকি জানুয়ারিতেও।”
তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহালের একটি মামলা চলমান রয়েছে। যদি সেটি কার্যকর হয়, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারই কেয়ারটেকার সরকারের রূপ নিতে পারে এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরেনমিন্টু বলেন, “১৯ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। কেউ যদি বলে হঠাৎ করে নির্বাচন চাইছি—তা সঠিক নয়। বরং ২০০৬ সাল থেকেই আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”
২০০৮ সালের নির্বাচন নিয়ে অভিযোগবিএনপির এই শীর্ষ নেতা বলেন, “২০০৮ সালের নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি। আমরা মনে করি, তখন থেকেই দেশে আর নির্বাচিত সরকার নেই। দুই যুগ ধরে যদি সত্যিকারের জনগণের সরকার না থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব নয়।”
জনগণের কাছে দায়বদ্ধ সরকার চান মিন্টুসরকার জনগণের কাছে দায়বদ্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়—এমন মন্তব্য করে মিন্টু বলেন, “একটি গণতান্ত্রিক দেশের সরকার যদি জনগণের প্রতিনিধি না হয়, তবে তা কখনো ভালোভাবে শাসন করতে পারে না। সেজন্যই আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE