ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হ‘ত্যা, অভিযুক্ত নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবি, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ প্রায় ১২ জন দলীয় কার্যালয়ে নিয়ে জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করেন। ভাড়া বকেয়া ছিল ১০ হাজার টাকা। ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, “তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, বেণু হাজীর ছেলে আলম, সাদ্দামসহ ছয়-সাতজন মিলে আমার বাবাকে তুলে নিয়ে যান। এরপর দলীয় অফিসে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যা করেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর দোকানটি বিএনপির অফিস হিসেবে ব্যবহার শুরু করে তোতা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত।
এক প্রত্যক্ষদর্শী জানান, ভাড়া চাইলে তোতা মেম্বার বলেন, “বিএনপির অফিসের কীসের ভাড়া?” কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে অনুসারীরা তাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “দোকান ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধর হয়। এক ব্যক্তি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE