ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাত্র ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ
নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী একটি আকস্মিক ঘূর্ণিঝড় পুরো একটি পরিবারকে নিঃস্ব করে দিলো। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানে বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার বাড়ির চাল উড়ে যায়, আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ ধসে পড়ে।
বিরেন্দ্রনাথ ঢালী জানান, “সবকিছু এত দ্রুত ঘটলো যে কিছু বুঝে ওঠার আগেই ঘর কাঁপতে শুরু করে এবং মুহূর্তেই ভেঙে পড়ে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব তাও জানি না।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘূর্ণিঝড়টি এতটাই হঠাৎ এসেছিল যে অনেকে ঘর থেকে বের হওয়ারও সুযোগ পাননি। প্রবল বাতাসে ঘরটি মুহূর্তেই উল্টে-পাল্টে যায়, এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং সহযোগিতায় ঘরের ভাঙা আসবাবপত্র সরিয়ে নেয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড়, যা একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা না পৌঁছালেও স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE