ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলে জায়গা পেতে মানদণ্ড বাধ্যতামূলক, ত্রিদেশীয় সিরিজ বাতিলের পথে, বিসিবির কড়া বার্তা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির পাশাপাশি ক্রিকেটার নির্বাচনে নতুন নীতিমালার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এবার থেকে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন করা হবে।
সম্প্রতি ডিবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ক্রিকেটার নির্বাচনে একটি নির্দিষ্ট পদ্ধতি ও পরিকল্পনা থাকা জরুরি। না হলে আমরা লক্ষ্যচ্যুত হতে পারি।"
বিকল্প খেলোয়াড় না থাকায় সমন্বয় করেই দল গঠনবিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, দলে মানসম্পন্ন বিকল্প খেলোয়াড়ের অভাবে অনেক সময় অভিজ্ঞ ও নতুনদের সমন্বয় করেই দল সাজাতে হচ্ছে। এর ফলে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
ত্রিদেশীয় সিরিজ নয়, একক প্রস্তুতি ম্যাচে ঝুঁকছে বিসিবিভারতের বিপক্ষে আগস্টে একটি সিরিজ থাকলেও এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন এখন আর সম্ভব নয় বলে মনে করছেন ফাহিম। তার ভাষায়, "এ মুহূর্তে কোনো দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা সম্ভব নয়। আমরা হয়তো নেপাল বা নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানাতে পারি। ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদি ইতিবাচক সাড়া পাই, তবে এক বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারি।"
পাওয়ার হিটিং কোচ যোগ দেবে ক্যাম্পেজাতীয় দলের প্রস্তুতিকে আরও উন্নত করতে বিসিবি এই ক্যাম্পে একটি পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে। আংশিক সময়ের জন্য এই দায়িত্বে যুক্ত হতে পারেন জুলিয়ান উড। ফাহিম বলেন, "আমরা চাই এই ক্যাম্পে একটি পাওয়ার হিটিং কোচ আমাদের সঙ্গে থাকুক।"
স্লো উইকেটের প্রস্তুতি কতটা কাজে লাগবে?মিরপুরের স্লো উইকেটে অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের প্রস্তুত করা হলেও বিদেশের কন্ডিশনে তা কতটা কাজে লাগবে, তা নিয়ে সংশয় রয়েছে। ফাহিমের মতে, "বাইরের দেশে খেলার সুযোগ থাকলে ভালো হতো। কিন্তু সেটাও এখন পুরোপুরি নিশ্চিত নয়।"
বিশ্বকাপের প্রস্তুতিতেও এশিয়া কাপ গুরুত্বপূর্ণএশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ও তার পরই বিশ্বকাপ—সব মিলিয়ে বিসিবি এখন জাতীয় দলের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে। সঠিক পরিকল্পনা, মানসম্পন্ন নির্বাচন ও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগের মাধ্যমে দলকে সর্বোচ্চ প্রস্তুত করে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল