ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, বাড়ছে গুঞ্জন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পরে মুক্তি পাচ্ছে টলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। দেব ও শুভশ্রী গাঙ্গুলীর অভিনীত এই ছবির শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। নানা জটিলতায় আটকে থাকা সিনেমাটি অবশেষে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আর এই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে টলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে।
তবে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় এই জুটির প্রেম ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু সেই সম্পর্ক ভাঙার পর তারা আর কখনও একসঙ্গে কাজ করেননি। ‘ধূমকেতু’র মুক্তির খবরে নতুন করে আবার আলোচনায় উঠে এসেছে দেব-শুভশ্রী জুটির ভবিষ্যৎ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, “এই ছবিটা যদি চলে, যারা এই ছবির দর্শক হবে এবং তারা যদি ফের আমাদের একসঙ্গে দেখতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেটাতে না বলার। তবে এটা এখনই বলা কঠিন। আপাতত লক্ষ্য একটাই—ধূমকেতুকে প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দর্শকের সামনে পৌঁছে দেওয়া।”
অন্যদিকে শুভশ্রীরদেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে কে আছে সেটা নয়। যদি চরিত্র ভালো হয়, চিত্রনাট্য ভালো হয়, তাহলে আমি কাজ করব। কেবল একটি গানের জন্য কোনো সিনেমা করতে চাই না।”
দর্শকদের প্রশ্ন এখন একটাই—‘ধূমকেতু’ সিনেমার সাফল্য কি নতুন করে দেব-শুভশ্রী জুটিকে ফিরিয়ে আনবে টলিউডের পর্দায়? উত্তর সময়ই দেবে। তবে এরই মধ্যে দেব-শুভশ্রী ভক্তদের মধ্যে আশার আলো স্পষ্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল