ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্যানিক অ্যাটাকে হাসপাতালে পরীমণি
নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের করুণ মৃত্যুর ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ভয়াবহ ঘটনায় বিহ্বল হয়ে পড়েছেন অনেকেই। কোমলমতি শিশুদের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ-ই। সেই মানসিক ধাক্কা এড়াতে পারেননি চিত্রনায়িকা পরীমণি-ও। হৃদয়বিদারক সেই ঘটনার ভিডিও ও ছবি দেখে প্যানিক অ্যাটাক হয়েছিল তার। গতকাল রাতেই তাকে ভর্তি করতে হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
পরীমণি মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে জানান, “আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……!”
পরীমণির এই শারীরিক ও মানসিক অবস্থা জানার পর থেকেই তার সহকর্মী, বন্ধু ও ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন মা হিসেবে এমন ঘটনা মানসিকভাবে নাড়া দেবে—এটাই স্বাভাবিক। পরীমণি বর্তমানে দুই সন্তানের মা।
এদিকে এই দুর্ঘটনায় সরকারিভাবে এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জনই শিশু। আহতের সংখ্যা দেড়শ’র বেশি এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি হয়ে উঠেছে জাতির হৃদয়ে ক্ষতচিহ্ন। আগুন, বিস্ফোরণ, শিশুদের কান্না—সব মিলিয়ে এটি একটি জাতীয় ট্রাজেডি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল