ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাতিল হচ্ছে ৭ ধরনের দলিল, শাস্তির আওতায় আসছে যে সকল দলিলের মালিকরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আসছে যুগান্তকারী পরিবর্তন। প্রণয়নাধীন ‘ভূমি ব্যবহার স্বত্ব আইন’ এবং ‘ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার আইন’ অনুযায়ী বাতিল হতে যাচ্ছে অন্তত সাত ধরনের দলিল। একইসঙ্গে, ভূমি জালিয়াতি ও প্রতারণার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ফৌজদারি ব্যবস্থা।
যেসব দলিল বাতিল হতে যাচ্ছে:
১. রেজিস্ট্রিবিহীন দলিল: যেসব দলিলে সাব-রেজিস্ট্রারের সিল-স্বাক্ষর নেই এবং সরকার রেজিস্ট্রি ফি পায়নি, তা বাতিল হবে।
২. জাল খতিয়ান ও দলিল: আগুন বা ক্ষয়ক্ষতির অজুহাতে জাল কাগজপত্র তৈরি করে জমি দখল বা বিক্রয়ের চেষ্টা করলে দলিলটি বাতিল বলে গণ্য হবে।
৩. খাস জমির জাল দলিল: চর, নদীর পাড়, উপকূলীয় অঞ্চলের খাস জমি দখল করে দলিল করলে তা আর বৈধ থাকবে না।
৪. ওয়ারিশদের অংশ বঞ্চিত করে দলিল: কারও উত্তরাধিকারকে বঞ্চিত করে বাড়তি জমি দলিলে উল্লেখ করলে সেটিও বাতিল হবে।
৫. প্রতারণামূলক হেবা দলিল: ভুল বুঝিয়ে বা প্রতারণার মাধ্যমে হেবা দলিল সম্পাদন করলে তা আর কার্যকর হবে না।
৬. অবৈধ মালিকানা দাবির দলিল: অন্যের সম্পত্তি নিজের নামে দেখিয়ে দলিল করলে সেটি বাতিল হবে।
৭. জমি বাটোয়ারা না করে বিক্রির দলিল: উত্তরাধিকার বণ্টনের আগেই সম্পত্তি বিক্রি করে দলিল করলে সেটিও অবৈধ হবে।
রেজিস্ট্রেশন ছাড়া দলিল আর বৈধ নয়বিক্রয় দলিল, হেবা, দানপত্র, বায়নানামা—সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে তা অকার্যকর হয়ে যাবে। বিশেষ করে বায়না দলিল রেজিস্ট্রি না করেই জমি বিক্রির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জমির দলিল করতে যা লাগবে:
সম্পত্তির পূর্ণ বিবরণ ও সীমানা
দাতা ও গ্রহীতার পিতামাতার নাম ও ছবি
বিগত ২৫ বছরের মালিকানা তথ্য
মালিকের নামজারি, পর্চা ও ভায়া দলিল
কর ও ফি জমাদানের কাগজপত্র
হলফনামা যে জমি অন্য কাউকে বিক্রি হয়নি
নতুন আইনে শাস্তির বিধানজাল দলিল তৈরি ও জালিয়াতির ক্ষেত্রে শাস্তি হিসেবে রাখা হয়েছে:
সর্বনিম্ন ৩ মাস এবং সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড
১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড
প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত বিচার
বাতিল হবে না যেসব দলিল
বায়নাপত্র, পাওয়ার অব অ্যাটর্নি, উইল, চুক্তিপত্র—এগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয়
হেবার ঘোষণাপত্র বা দানপত্র বাতিল করতে হলে যেতে হবে আদালতে, সাধারণ বাতিলকরণ দলিল যথেষ্ট নয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE