ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পেল এক নতুন বিস্ফোরক তারকা—তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ৫৫টি ছক্কা হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটে দারুণ এক নজির গড়েছেন এই বাঁহাতি ওপেনার। সবচেয়ে কম ইনিংসে এত বেশি ছক্কা হাঁকানোর কীর্তি এখন তানজিদের দখলে।
২০২৫ সালের টি-টোয়েন্টি মৌসুমে ছক্কার তালিকায় তানজিদ উঠে এসেছেন শীর্ষ ছয়জনের মধ্যে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো—তালিকার অন্য পাঁচজন যেখানে খেলেছেন ২৯ থেকে ৩৭ ইনিংস, সেখানে তানজিদ মাত্র ২০ ইনিংসে এই রেকর্ড গড়েছেন।
তানজিদের নিচে রয়েছেন অনেক নামি ক্রিকেটার। পাকিস্তানের ফখর জামান ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মালান ২১ ইনিংসে হাঁকিয়েছেন ৫০টি করে ছক্কা। ফিন অ্যালেন (২১ ইনিংসে ৪৮ ছক্কা), মিচেল মার্শ (২৯ ইনিংসে ৫৫ ছক্কা) ও নিকোলাস পুরান (৩৭ ইনিংসে ৭৪ ছক্কা) তানজিদের কাছাকাছি থাকলেও কেউই এত কম ম্যাচে এত ছক্কা মারতে পারেননি।
বিশেষজ্ঞদের মতে, তানজিদের ব্যাটিংয়ের আগ্রাসী মনোভাব ও ফ্রি ফ্লোইং স্ট্রোক খেলার দক্ষতা তাঁকে গড়ে তুলছে ভবিষ্যতের বিশ্বমানের টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে। তার মধ্যে রয়েছে একজন পরিপূর্ণ পাওয়ার হিটারের প্রতিভা।
তানজিদ নিজে অবশ্য এই সাফল্যে ভাসছেন না। তার কথায়, “দলের হয়ে অবদান রাখতে পারলেই আমি খুশি। ছক্কা মারা আমার স্বাভাবিক খেলা, আলাদা করে কিছু ভাবি না।”
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক গর্বের মুহূর্ত। দীর্ঘ সময় পর একজন তরুণ ব্যাটার যেভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নজর কাড়ছেন, তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশ্বের ক্রিকেটমঞ্চ এখন তাকিয়ে আছে—পরের বিস্ফোরণ কবে আনেন তানজিদ?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?