ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পর টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। আজ সোমবার (১৭ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেট জীবনের একটি অধ্যায়ের ইতি টানলেন এই বাঁহাতি ব্যাটার।
জাতীয় দলের হয়ে ইমরুল কায়েসের সর্বশেষ ম্যাচ ছিল ২০১৯ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক গোলাপি বলে দিবারাত্রির টেস্ট। সেই ম্যাচের পর জাতীয় দলের কোনো ফরম্যাটেই মাঠে নামেননি তিনি। দীর্ঘ বিরতির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন তিনি।
সতীর্থদের ভালোবাসা, চোখ ভেজা বিদায়বিদায় মুহূর্তে মাঠেই সতীর্থদের কাছ থেকে ভালোবাসা ও অভিনন্দন পেয়েছেন ইমরুল। মাঠের চারপাশে দাঁড়িয়ে দীর্ঘ দিনের সঙ্গীরা শ্রদ্ধা জানালেন তাঁকে। পরে বিদায়ী সংবাদ সম্মেলনে এসে ইমরুল জানালেন নিজের ক্রিকেট জীবন ও অনুভূতির কথা।
তিনি বলেন,“২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। তখন চিন্তাও করিনি যে, বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারব। আজ ৩৯টি টেস্ট খেলে বিদায় নিতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”
সেরা অধিনায়ক ও প্রিয় কোচের নাম জানালেন ইমরুলসাংবাদিকদের প্রশ্নে সেরা অধিনায়ক কে— এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন,“সাকিব আল হাসান আমার দেখা সেরা অধিনায়ক।”তিনি আরও জানান, চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন তার পছন্দের কোচ।
সংখ্যা নয়, গর্ব বাংলাদেশের প্রতিনিধিত্বেনিজের ক্যারিয়ার নিয়ে গর্ব প্রকাশ করে ইমরুল বলেন,“সংখ্যা নয়, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করাই বড় কথা। এক টেস্ট হোক, পঞ্চাশ হোক কিংবা একশ— জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়। প্রায় এক যুগ দলের সঙ্গে ছিলাম, বিভিন্ন দেশে খেলেছি— এটা আমার জীবনের বড় অর্জন।”
কোনো আক্ষেপ নেই, কৃতজ্ঞতায় পূর্ণ বিদায়ভবিষ্যৎ নিয়ে হতাশা নেই জানিয়ে ইমরুল বলেন,“আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত। তবে যা হয়েছে, সেটাই আল্লাহর ইচ্ছা। আমি কোনো আফসোস নিয়ে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ্।”
ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট, 78টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ওপেনার হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ পারফর্ম করে দলকে জিতিয়েছেন। তার বিদায়ে বাংলাদেশের ক্রিকেট হারাল এক অভিজ্ঞ সৈনিককে, যিনি চুপিচুপি দলের প্রয়োজনে অবদান রেখেছেন সবসময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল