ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল একসাথে যাচ্ছেন চার উপদেষ্টা
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৬ জুলাই (বুধবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে একসঙ্গে ক্যাম্পাসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়টি স্মরণ করবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে দিনভর থাকবে স্মৃতিচারণ, ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের মতো অনুষ্ঠান। এতে বিশেষভাবে যোগ দিচ্ছেন চারজন উপদেষ্টা—
উপস্থিত থাকবেন যাঁরা:
ড. আসিফ নজরুল – আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা
ড. চৌধুরী রফিকুল আবরার – শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা
ফারুক ই আজম, বীরপ্রতীক – মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা
এছাড়া আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য ড. তানজীমউদ্দীন খান।
কর্মসূচির সময়সূচী:
| সময় | কর্মসূচি |
|---|---|
| সকাল ৬:৩০ | শহীদ আবু সাঈদের গ্রামের উদ্দেশ্যে যাত্রা |
| সকাল ৭:৩০ | কবর জিয়ারত |
| সকাল ৯:১৫ | কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি |
| সকাল ১০:০০ | শহীদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন |
| সকাল ১০:১৫ | স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন |
| সকাল ১০:৩০ | আলোচনা সভা |
| বিকাল ৩:৩০ | চিত্রাঙ্কন প্রতিযোগিতা |
| আসরের নামাজের পর | মিলাদ ও দোয়া মাহফিল |
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানিয়েছেন, “শহীদ আবু সাঈদের বাবা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শহীদ পরিবারের আরো ২১ জন প্রতিনিধি মঞ্চে থাকবেন। উপদেষ্টাগণ এবং অন্যান্য অতিথিরা দর্শক সারিতে অবস্থান করবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE