ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ চলাকালীন আচরণে সীমা ছাড়ালেন সিরাজ, আইসিসির শাস্তি ও নিষেধাজ্ঞা
senior reporter
নিজস্ব প্রতিবেদক:ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনে বেন ডাকেটকে আউট করার পর অতিরিক্ত উদযাপন করায় ভারতের পেসার মোহাম্মদ সিরাজের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত জানায়।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে, যখন সিরাজ বেন ডাকেটকে আউট করার পর তার খুব কাছে গিয়ে অতিরিক্ত উদযাপন করেন। আইসিসি এটিকে “অত্যধিক উদযাপন যা আউট ব্যাটারের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে” বলে উল্লেখ করেছে। বিষয়টি আইসিসি’র আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন, যা লেভেল ১ অপরাধের আওতায় পড়ে।
এটি সিরাজের গত ২৪ মাসে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এর আগে ২০২৪ সালের ৭ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনি প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। আইসিসি’র নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি সিরাজ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠে দায়িত্ব পালন করা আম্পায়ার পল রাইফেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড অভিযোগটি তোলেন।সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)