ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৬৯ রানের লড়াকু জুটি ভাঙলেন তাওহিদ, চাপে বাংলাদেশ
Md Maruf Hosen
senior reporter
নিজস্ব প্রতিবেদক:ডাম্বুলায় সিরিজ রক্ষার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে ৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে টাইগার ব্যাটিং লাইনআপ।
পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নেয়ার পর হাল ধরেন অধিনায়ক লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫৫ বলে ৬৯ রানের মূল্যবান জুটি। চাপের মধ্যে এই জুটি বাংলাদেশের স্কোরবোর্ডে স্বস্তি ফেরায়।
তবে দলীয় ৭৬ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তিনি ২৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় করেন ৩১ রান। তার বিদায়ের পরপরই আবার ধাক্কা খায় বাংলাদেশ। নতুন নামা মেহেদি হাসান মিরাজ মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন ডাগআউটে। তিনি ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৭৮ রানে।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে ফিরেছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি করেন ০ রান। দ্বিতীয় ওপেনার তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৫ রানে।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে ১৫৪ রান করে হার মেনেছিল শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে। সেই ম্যাচে ৩৮ রান করেছিলেন ইমন। তবে আজকের ম্যাচে তিনি ফিরেছেন শূন্য রানে।
বাংলাদেশের ইনিংসের অর্ধেক যাওয়ার আগেই চারটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ায় আবারও চাপের মুখে পড়ে টাইগাররা। এখন বাকিদের দায়িত্ব নিতে হবে দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোরে নিয়ে যেতে।সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)