ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত শিবিরে
Md Maruf Hosen
senior reporter
নিজস্ব প্রতিবেদক :লর্ডস টেস্টে ডিউক বলের আচরণ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। ম্যাচের দ্বিতীয় দিনে একাধিকবার বল পরিবর্তনের ঘটনা ও বল দ্রুত নরম হয়ে যাওয়ার ফলে ভারতীয় দলপতি শুবমান গিলসহ পুরো দলই হতাশা প্রকাশ করে। ক্ষোভ ঝরিয়েছেন সাবেক ক্রিকেটাররাও।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটিংয়ের সময় দ্বিতীয় নতুন বলে দারুণ শুরু করে ভারত। ১৪ বলেই তিন উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু হঠাৎ করেই বল নরম হয়ে যায় এবং বলটি রিং টেস্টে উত্তীর্ণ না হওয়ায় বদলাতে বাধ্য হন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপরই শুরু হয় বিতর্ক।
বল পরিবর্তনের পর সুইং কমে যায়ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দ্বিতীয় নতুন বলটিতে গড়ে ১.৮৬৯ ডিগ্রি সুইং হলেও বদলি বলটিতে তা কমে দাঁড়ায় মাত্র ০.৮৫৫ ডিগ্রি। ভারতের অভিযোগ—বদলি বল আগের বলের মতো পুরনো ছিল না। ফলে তা খেলার ভারসাম্যে প্রভাব ফেলে। এমনকি ৮ ওভার পর আবারও বল পরিবর্তন করতে হয়।
ভারতীয় শিবিরের সরাসরি প্রতিবাদক্ষুব্ধ ভারতের অধিনায়ক শুবমান গিল মাঠেই আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। ভারতীয় ক্রিকেটাররা একাধিকবার আম্পায়ারদের কাছে বলের মান নিয়ে আপত্তি জানান।
সাবেকদের তীব্র প্রতিক্রিয়াধারাভাষ্যকক্ষে বসেই ক্ষোভ ঝারেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি বলেন,“এটা কোনো ১০ ওভার বয়সী বল নয়, এটা অন্তত ২০ ওভারের মতো লাগছে। যদি এ ঘটনা ভারতে ঘটতো, তাহলে ব্রিটিশ মিডিয়া ব্যাপারটা নিয়ে বিশাল কাণ্ড বাঁধিয়ে দিত।”
ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড এক্স-এ লেখেন,“এটা খুবই অগ্রহণযোগ্য। প্রতিটি ইনিংসেই বল বদলাতে হচ্ছে, ডিউকস বল ৮০ ওভার নয়, ১০ ওভারও টিকছে না!”
নাসের হুসেইন স্কাই স্পোর্টসে বলেন,“আমরা এখন এমন এক ‘পারফেক্ট’ বল চাইছি যা ৮০ ওভার একই রকম থাকবে। কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। খেলার মাঝেই যখন বল বদলানো হয়, সেটি দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলে।”
জো রুটের ব্যতিক্রমী প্রস্তাবদিন শেষে সংবাদ সম্মেলনে জো রুট বলেন,“বল পরিবর্তন নিয়ে বিতর্ক কমাতে চাইলে ৮০ ওভারের মধ্যে বল পরিবর্তনের জন্য ৩টি চ্যালেঞ্জের সুযোগ দেওয়া যেতে পারে। তবে, সেই রিংটি সঠিক মাপের হতে হবে।”
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড এখনও ভারতের চেয়ে ২৪২ রানে এগিয়ে আছে। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা চলছে।সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)