ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও নিজের সোনালি ছন্দ যেন হারাননি সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই চেনা সেই অলরাউন্ডার রূপে ফিরলেন বাংলাদেশের পোস্টারবয়। ৫৮ রান + ৪ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতালেন ২২ রানে, হলেন ম্যাচসেরা।
ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিবটস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন উইকেট আঁকড়ে ধরে সামনে এগিয়ে যান সাকিব।
৩৭ বলে ৫৮ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কার ঝলক।এরপর বল হাতে বললেন নিজের চিরচেনা ভাষায়—
৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট!প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ছড়ান ধ্বংস।
ম্যাচ শেষে আবেগঘন সাকিবম্যাচ শেষে সাকিব বলেন—
"লাস্ট মিনিটে আমাকে দলে ডাকা হয়েছিল। তবে দলে এসে এমনভাবে জয় এনে দিতে পেরে আমি গর্বিত।"
তিনি আরও বলেন—
"২০০৭ সাল থেকে ক্যারিবিয়ানে খেলছি। এখানকার কন্ডিশন আমার খুব চেনা। এটা আমার জন্য সেকেন্ড হোমের মতো। কিভাবে বল করতে হয়, পিচের মুড বুঝি— এটাই আত্মবিশ্বাস দিয়েছে।"
ব্যাটিং-বোলিং দুই দিকেই নিজের ভূমিকা নিয়ে বলেন—"যেহেতু একপ্রান্ত থেকে উইকেট পড়ছিল, তাই থিতু হয়ে রান তোলা জরুরি ছিল। আবার বোলিংয়েও আমাকে ইনিশিয়েটিভ নিতে হতো। দুটিই গুরুত্বপূর্ণ ছিল।"
পরের ম্যাচে আজই মাঠে নামছে সাকিবের দলদুবাই ক্যাপিটালস আজ রাত ৮টায় মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্সের। সাকিব কি এবারও হিরো হবেন? তার ধারাবাহিকতা নজর রাখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সাকিবের এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক ক্যারিয়ারেও প্রভাব ফেলবে কি?সমর্থকদের চোখ এখন গ্লোবাল সুপার লিগের প্রতিটি ম্যাচে— কারণ সাকিব যেন ফিরছেন আগের সেই রাজকীয় রূপে।
এমন আরও স্পোর্টস আপডেট পেতে ভিজিট করুন: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ