ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
একই রাতে মাঠে সাকিব ও বাংলাদেশ : আজ রাতে মাঠে নামছে টাইগার অলরাউন্ডার, ভোরে নামছে রংপুর
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একসঙ্গে ব্যস্ত দিন কাটাবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। অন্যদিকে, রাত ৮টায় দুবাইয়ে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাগসের।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান এবার ফিরছেন গ্লোবাল সুপার লিগ দিয়ে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের ইনজুরির কারণে বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই এই টুর্নামেন্টে অভিষেক হতে পারে এই তারকা অলরাউন্ডারের। সাকিবের অন্তর্ভুক্তি হয়েছে গুলবাদিন নাঈবের নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালস স্কোয়াডে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের পাঁচটি শীর্ষ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি—দুবাই ক্যাপিটালস, রংপুর রাইডার্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস এবং সেন্ট্রাল স্ট্যাগস। সাকিবের দলের পরবর্তী ম্যাচগুলো হবে ১১, ১৪ ও ১৬ জুলাই, যথাক্রমে হোবার্ট, গায়ানা ও রংপুরের বিপক্ষে।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অভিযান শুরু হবে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫টায়। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ম্যাচে মাঠে নামবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৩, ১৬ ও ১৭ জুলাই রংপুরের প্রতিপক্ষ হবে হোবার্ট, দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগস।
গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে খেলা দেখা যাবে টি-স্পোর্টসে। ভারতীয় দর্শকদের জন্য থাকছে ফ্যানকোড, আর বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারে থাকবে গ্লোবাল সুপার লিগের ইউটিউব চ্যানেল। এ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় দেখা যাবে স্থানীয় ক্রীড়া চ্যানেলগুলোতে।
আজ রাতেই মাঠে ফিরছেন সাকিব, আর ভোরে নামছে রংপুর রাইডার্স—ফলে ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের রাত থেকে আগামী ভোর পর্যন্ত একটানা উত্তেজনা থাকছেই। জাতীয় দলের পাশাপাশি প্রবাসে খেলা তারকাদের পারফরম্যান্সেও চোখ রাখবে বাংলাদেশের দর্শকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)