ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-20,তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ,দেখেনিন ২ দলের একাদশ ও ম্যাচ শুরুর সময়সূচি
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কেবল একটিমাত্র জয়—এটাই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্সের সারসংক্ষেপ। তবে প্রতিদ্বন্দ্বিতায় ঘাটতি নেই। প্রথম টেস্টে লড়াই করেছেন, ওয়ানডেগুলোতেও হেরে গেছেন ছোট ছোট ব্যবধানে। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ—যেখানে বাংলাদেশ ইতিহাস ও ফর্ম দুটোতেই পিছিয়ে।
দুই দলের সাম্প্রতিক ফর্ম:বাংলাদেশ: শেষ ১৫ টি-টোয়েন্টিতে হার ১১টিতে
শ্রীলঙ্কা: শেষ ১৩ টি-টোয়েন্টিতে হার ৮টিতে
বাংলাদেশের মূল সমস্যা:টি-টোয়েন্টিতে ব্যর্থতার ধারাবাহিকতা চলছে দীর্ঘদিন ধরেই। সর্বশেষ ১১টি হারের মধ্যে অনেকগুলোতেই ব্যাটিং অচল ছিল। এদিকে অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন শান্ত, ফলে নতুন নেতা হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সামনে লিটন দাস। তার সামনে এখন এক বড় পরীক্ষা—নেতৃত্বের পাশাপাশি রান করেও দলকে জিততে সাহায্য করা।
ফোকাসে থাকবেন:লিটন দাস: অধিনায়ক হিসেবে এখনো ফিফটি নেই। ১০ ইনিংসে ১৫৮ রান, স্ট্রাইক রেট ১২০।
তৌহিদ হৃদয়: ওয়ানডে সিরিজে ৫১ রানের ইনিংস খেলেছেন, ধারাবাহিকতা ধরে রাখার চাপ।
ট্রায়াল শুরু শ্রীলঙ্কার: বিশ্বকাপের জন্য অলরাউন্ডার বাছাইয়ে কারুনারত্নে, শানাকা ও ওয়েলালাগে—তিনজনই লড়ছেন দলে জায়গার জন্য।
সম্ভাব্য একাদশ:বাংলাদেশ:তানজিদ হাসান, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা:পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ডুনিথ ওয়েলালাগে/চামিকা করুনারত্নে, থীকশানা/ভানদারসে, থুশারা, পাথিরানা
পিচ রিপোর্ট ও আবহাওয়া:পাল্লেকেলে সাধারণত ব্যাটিং-বান্ধব মাঠ, বিশেষ করে বৃষ্টি থাকলে বল ধরতে বোলারদের সমস্যা হয়। যদিও বছরের এই সময়টায় তেমন বৃষ্টির আশঙ্কা নেই, তবে পাহাড়ি এলাকা হওয়ায় আকাশ মেঘলা থাকতে পারে।
তথ্যচিত্র:ওয়েলালাগে টি-টোয়েন্টিতে ৬ উইকেট পেয়েছেন মাত্র ৬-এর নিচে ইকোনমিতে।
টি-টোয়েন্টিতে ওয়েলালাগের ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র ১০৬।
২০১৩ সালের পর এই মাঠে আর কখনো শ্রীলঙ্কা-বাংলাদেশ টি-টোয়েন্টি হয়নি।
কে বললেন কী: লিটন দাস (বাংলাদেশ অধিনায়ক):"ওয়ানডেতে তারা ভালো খেলেছে, তাই জিতেছে। কিন্তু টি-টোয়েন্টি হলো একদিনের খেলা—সেদিন যার দিন, তারাই জিতবে।"
শ্রীলঙ্কা কোচিং ম্যানেজমেন্ট:"বিশ্বকাপকে সামনে রেখে আমাদের প্লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে, নিয়মিত সুযোগ দিতে হবে তরুণদের। আশা করি, এলপিএল বিশ্বকাপের আগে হবে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
ম্যাচ ডিটেইলস:প্রথম টি-টোয়েন্টি
ভেন্যু: পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
সময়: বাংলাদেশ সময় রাত ৮টা
আপডেট, স্কোর ও পর্যালোচনার জন্য চোখ রাখুন: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ