ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সালমান, কাকে জানালেন মনের কথা
ঊনষাটে পা দিলেন সালমান খান, তবুও তিনি বলিউডের ‘ মোস্ট এলিজিবল ব্যাচেলর’। পর্দায় জুটি থেকে অনেক নায়িকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি কিন্তু সেসব নিয়ে সহসাই খুব একটা কথা বলেন না। বিয়ে নিয়ে তার অনীহা, নতুন নয়। তবে ভক্ত থেকে শুরু করে সহকর্মীসহ অনেকের প্রশ্ন, কবে বিয়ে করবেন সালমান!
এরমধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন সালমান।
বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। সালমানের এমন পোষ্টের পর তাঁর অনুরাগীরা রীতিমতো চমকে গেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি?বুধবার সালমান তাঁর পরিচালক ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নিপতির একটি আদুরে ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল।
আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।
’ সঙ্গে ভাইজান আরো লিখেছেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস সলমনের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন। অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সালমান? নাকি তাঁর মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? উত্তর খুঁজছে নেটপাড়া।
যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সালমান বলেছিলেন, “এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে।
তারপর তাঁকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, সঙ্গে সম্পত্তির অর্ধেকও। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।” কিন্তু হঠাৎই ভাইজানের নতুন এই পোস্টের পর থেকে এক নতুন জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল