ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ হেরে সব দোষ যার গায় চাপালেন অধিনায়ক মিরাজ
নিজস্ব প্রতিবেদক: ব্যাটিংয়ে হৃদয়-শান্তর পাকনামি যেন তাসের ঘরের মতো ভেঙে দিল টাইগারদের জয়ের স্বপ্ন! শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত সূচনা পেলেও মাঝের ওভারগুলোর ব্যর্থতায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশা গোপন না করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, “ভালো শুরুটা কাজে লাগাতে পারিনি, মাঝের ওভারে উইকেট হারানোয় ভুগেছি।”
ব্যাট হাতে শুরুটা ছিল বেশ ইতিবাচক। ওপেনিংয়ে ভালো লড়াইয়ের পর যখন মনে হচ্ছিল ম্যাচ জমে উঠবে, তখনই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। হৃদয় ও শান্ত যেভাবে শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ স্পষ্ট। দলের ভেতরেও ছিল স্পষ্ট হতাশার ছায়া।
ম্যাচ শেষে মিরাজ বলেন, “আমরা মাঝের ওভারে কোনো পার্টনারশিপ করতে পারিনি। কয়েকটি উইকেট দ্রুত হারানোয় শুরুটা কাজে লাগানো সম্ভব হয়নি। আমাদের দলটা এখনও জুনিয়র, নতুন কিছু খেলোয়াড় আসছে। চেষ্টা করছি ইতিবাচক থাকতে। আশা করি, সামনে সবাই আরও ভালো করবে।”
বিশ্লেষকরা বলছেন, বারবার একই ধরণের ব্যাটিং বিপর্যয় দলকে ভোগাচ্ছে। বিশেষ করে মিডল অর্ডারে স্থিরতা না থাকায় ম্যাচ হাতছাড়া হচ্ছে। অধিনায়কত্ব পেয়ে মিরাজের কাঁধে যেমন দায়িত্ব বেড়েছে, তেমনি ব্যাটিং অর্ডারেও দরকার অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার পরিকল্পনা।
ক্রিকেটের সব হালনাগাদ ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন [sportshour24.com]।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)