ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের বাজেটে (২০২৫-২৬) সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এসেছে বড়সড় সুখবর। এক লাফে বাড়ানো হয়েছে তাদের বিশেষ সুবিধা। প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে, যেখানে চাকরিজীবীরা পাবেন ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা বিশেষ সুবিধা এবং পেনশনভোগীরা পাবেন ৭৫০ টাকা—যা আগের তুলনায় যথাক্রমে ৫০০ ও ২৫০ টাকা বেশি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি ও এমপিওভুক্তদের জন্যও পৃথক আদেশে এই সুবিধা কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা বেতনের অতিরিক্ত ১০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন ১৫% হারে বার্ষিক বিশেষ ভাতা।
এছাড়া, পিআরএলে থাকা কর্মকর্তা, বরখাস্তকৃত কর্মচারী (শেষ বেতনের ৫০%) ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরাও এই সুবিধার আওতায় থাকবেন। তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা এককালীন আনুতোষিক নিয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। উল্লেখযোগ্যভাবে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকেই এই খরচ মেটাতে হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে নয়, বরং দেশের ভোক্তা ব্যয়ের গতি বাড়াতে এবং বাজারে চলমান চাপ কিছুটা কমাতেও সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE