ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঝড়-বৃষ্টি নিয়ে বড় সতর্কবার্তা! ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়
নিজস্ব প্রতিবেদক: ফের দুর্যোগের আশঙ্কা! দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ঝুঁকি মোকাবেলায় নদীপথে চলাচলরতদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সারাদেশেই বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপ্রবণ আবহাওয়া আগামীকাল (বুধবার) পর্যন্ত অব্যাহত থাকবে। টানা বর্ষণে জলাবদ্ধতা ও নদীভাঙনের ঝুঁকিও বেড়েছে। ফেনীতে রেকর্ড ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ। এছাড়া পটুয়াখালীতে ২৪৮ মিলিমিটার, নোয়াখালীতে ১৮৯ মিলিমিটার এবং সন্দ্বীপে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এদিকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় জনজীবনে এরই মধ্যে ভোগান্তি শুরু হয়েছে। কোথাও সড়ক ডুবে গেছে, আবার কোথাও নদী ভাঙনে দোকানঘর বিলীন হয়ে গেছে। তাই এই সতর্কতা শুধু নদীপথ নয়, বরং স্থলভাগের সাধারণ মানুষদের জন্যও জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE