ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টপ এন্ড টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আয়োজিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টপ এন্ড টি–টোয়েন্টি আসরের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গত বছর হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে পারেনি, এবার সেই জায়গায় ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী ১১ দলের এই প্রতিযোগিতায় সবাই সবার মুখোমুখি না হলেও, প্রতিটি দলই খেলবে ছয়টি করে ম্যাচ।
টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীনসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে যুবা টাইগাররা।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) থেকে শুরু হবে বাংলাদেশের প্রতিটি ম্যাচ। শুধুমাত্র ২৩ আগস্টের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টুর্নামেন্টের দলসমূহ হলো- পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও বাংলাদেশ ‘এ’।
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল জয়ী দু’দল নিয়ে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)