ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো পাকিস্তান
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সফরের জন্য বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ কিংবা শাদাব খান কেউই নেই দলে—অবিশ্বাস্য হলেও সত্য! আজ (৮ জুলাই) বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে তিনটি ম্যাচ। সিরিজটি হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেই।
বড় তারকাদের অনুপস্থিতিঅভিজ্ঞতার বদলে এবার সুযোগ দেওয়া হয়েছে তরুণদের। দলের নেতৃত্বে থাকা সালমান আলী আগা আগের সিরিজে বাংলাদেশে ৩-০ তে জয় পেয়েছিলেন, এবারো তিনিই স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ নাম।
বাবর, রিজওয়ান, শাহিন, শাদাব, হারিস রউফ, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র—সবাই আছেন বাইরে।শারীরিক ক্লান্তি ও ইনজুরি উল্লেখ করে এদের বিশ্রামে রাখা হয়েছে।
নতুনদের উপর ভরসাদলে ডাক পেয়েছেন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা দুই তরুণ—সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। পাশাপাশি, আছে অভিজ্ঞ ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও মোহাম্মদ হারিসের মতো খেলোয়াড়রাও।
???? পাকিস্তানের স্কোয়াড:সালমান আলী আগা
আবরার আহমেদ
আহমেদ দানিয়াল
ফাহিম আশরাফ
ফখর জামান
হাসান নওয়াজ
হুসেইন তালাত
খুশদিল শাহ
মোহাম্মদ আব্বাস আফ্রিদি
মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)
মোহাম্মদ নওয়াজ
সাহিবজাদা ফারহান
সাইম আইয়ুব
সালমান মির্জা
সুফিয়ান মুকিম
বিশেষ নজর: বাংলাদেশ এর আগে পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল (৩-০)। এবার ঘরের মাঠে সুযোগ প্রতিশোধের। তবে পাকিস্তানের তরুণ ব্রিগেডকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই—এদের অনেকেই পিএসএলে দুর্দান্ত ফর্মে ছিল।
এই সিরিজের প্রতিটি আপডেট, পরিসংখ্যান ও পরবর্তী খবর জানতে চোখ রাখুন Sportshour24.com-এ!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)