ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
"অবিশ্বাস্য!" বললেন মিরাজ
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রশংসায় ভাসালেন দলে ফেরা অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীকে। ব্যাট হাতে মূলত ভূমিকা রাখার কথা থাকলেও বল হাতে দলকে যে সহায়তা করেছেন, সেটাই মুগ্ধ করেছে মিরাজকে।
শামীমের বোলিং নিয়ে মিরাজ যা বললেন“শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে, সেটা আমার কাছে অবিশ্বাস্য। মাঝের ওভারে ওর বোলিং তানভীরের সঙ্গে আমাদের অনেক সুবিধা দিয়েছে।”
৯ ওভারে ১ মেডেন ও ২২ রানে ১ উইকেট নেওয়া শামীম প্যাটোয়াড়ী স্পিন সহায়ক উইকেটে নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে বড় ভূমিকা রাখেন।
টার্নিং পয়েন্টে তানভীরের নামম্যাচের বাঁক বদলানো মুহূর্ত নিয়ে মিরাজ বলেন—
“প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। তবে বিশেষভাবে তানভীর যেভাবে কুশল মেন্ডিসকে আউট করেছে, ওটাই ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।”
প্রসঙ্গত, তানভীর ইসলাম এদিন ১০ ওভারে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
ব্যাটিং নিয়ে আক্ষেপম্যাচ জিতলেও মিরাজের চোখে দলে এখনও বেশ কিছু দুর্বলতা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে।
“সত্যি কথা বলতে, আরও ভালো করা যেত। আমরা পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি, এটা হতাশার। ইমন দারুণ শুরু দিলেও মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি।”
তিনি আরও যোগ করেন—
“হৃদয় একটা প্রান্ত ধরে রেখেছিল, শান্তও ভালো শুরু করেছিল। কিন্তু জুটি গড়ে তুলতে না পারা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।”
জয়, কিন্তু সতর্কতাবাংলাদেশ জয় পেলেও অধিনায়কের ভাষায় দলকে আরও উন্নতি করতে হবে, বিশেষ করে ব্যাটিং ইউনিটে ধারাবাহিকতা আনতে। পরবর্তী ম্যাচে সেই ভুল শুধরে মাঠে নামতে চায় টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)