ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৬২ রান করেও যা বললেন তামিম, অবাক সকলেই
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেদিন দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। এমন ইনিংস খেলার পরও সন্তুষ্ট নন টাইগার এই ওপেনার। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, নিজের সেরাটা দিতে পারেননি।
তামিম বলেন, 'আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে বলব যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তোবা বলতে পারতাম হ্যাঁ, আমি ভালো খেলেছি—দলের জন্য খেলতে পেরেছি।'
'আমি আর শান্ত ভাই অনেক ভালো একটা জুটি গড়েছিলাম। সেদিক থেকে বলব আমরা খানিকটা দুর্ভাগা কারণ ওই রান আউটটা। তারা অনেক ভালো ক্যাচ ধরেছে এবং ভালো একটা রান আউটও করেছে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট। কারণ ওখান থেকে যদি আমরা একটা ৩০-৪০ রানের জুটি করতে পারতাম দুজনে মিলে তাহলে মনে হয় ম্যাচটা আমাদের জন্য আরও সহজ হয়ে যেতো।'- যোগ করেন তিনি।
সিরিজের বাকি দুই ম্যাচে ব্যাট হাতে দলের হাল ধরতে চান তামিম, 'ব্যক্তিগত লক্ষ্য যেটা বলব—আমার সবসময় চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রতি ম্যাচে দলের জন্য ভালো কিছু অবদান রাখা। দলের যেটা প্রয়োজন যেটা আমি গত ম্যাচে পূরণ করতে পারি, চেষ্টা থাকবে দলের যা প্রয়োজন পরের ম্যাচে যেন পুষিয়ে দিতে পারি।'
'দলের লক্ষ্য হচ্ছে— যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)