ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নাঈমুর রহমান দুর্জয়
নিজস্ব প্রতিবেদক:জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবার ধরা পড়েছেন আইনের জালে। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, “মানিকগঞ্জ ডিবি তাঁকে ঢাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হবে।”
দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৪ অক্টোবর আদালতের আদেশে দুর্জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়।
এক সময় জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে গর্বের সঙ্গে মাঠ কাঁপিয়েছিলেন। এরপর রাজনীতির মাঠেও বলিষ্ঠ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু সময়ের পালাবদলে সেই অধিনায়ককেই আজ হেফাজতে নিতে হলো আইনশৃঙ্খলা বাহিনীকে।
আলোচিত এই গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে। এখন দেখার বিষয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক এই অধিনায়ক নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারেন আদালতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)