ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব, যা যা লেখা আছে সেই চিঠিতে
সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একটি লিখিত বার্তা হস্তান্তর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর উদ্দেশে পাঠানো ওই বার্তায় দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক গভীর করার উপায় তুলে ধরা হয়েছে। খবর আরব নিউজের।
মঙ্গলবার (২ জুলাই) রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এই বার্তাটি হস্তান্তর করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেজি এবং রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যৌথ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও মতবিনিময় হয়। এতে করে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত মিলছে।
সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। এরপর দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে পৌঁছায়। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে তা শুধু সৌদি-ইরান নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের