ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড
১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো ইংলিশ কাউন্টি ক্লাব সারে। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানডের ম্যাচে ডারহামের বিপক্ষে ৮ উইকেটে ৮২০ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ১৮৮৯ সালে সামারসেটের বিপক্ষে ৮১১ রান করেছিলো সারে, এতদিন ওটাই ছিলো কাউন্টি ক্রিকেটে ওদের সর্বোচ্চ ইনিংস।
গত রোববার (২৯ জুন) শুরু হয়েছিলো চার দিনের এই ম্যাচ। ৩ উইকেটে ৪০৭ রান নিয়ে সোমবার (৩০ জুন) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলো সারে। আর সেদিনই তারা লিখে ফেললো ইতিহাস।
এই ইতিহাস গড়ার সবচেয়ে বড় নায়ক ইংল্যান্ডের ২৯ বছর বয়সী ব্যাটসম্যান ডম সিবলি। জাতীয় দলের হয়ে খেলেছেন ২২টি টেস্ট। প্রায় ১০ ঘণ্টা ধরে ৪৭৫ বল খেলে সিবলি করেছেন ৩০৫ রান। তার ক্যারিয়ারের প্রথম ত্রিশতক এটি। পুরো ইনিংসে ২৯টা চার আর ২টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। সিবলির সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন তার সতীর্থরাও। ড্যান লরেন্স ঝোড়ো ব্যাটিংয়ে করেন ১৪৯ বলে ১৭৮ রান। স্যাম কারেন করেন ১২৪ বলে ১০৮ রান। এরপর উইল জ্যাকস ৯৪ বলে খেলেছেন ১১৯ রানের ঝোড়ো ইনিংস। তার ব্যাট থেকে এসেছে ৮টি চার আর ৪টি ছক্কা! জবাব দিতে নেমে ডারহাম গতকাল দ্বিতীয় দিনটা শেষ করেছে ১ উইকেটে ৫৯ রান দিয়ে। ইংল্যান্ডের প্রথম শ্রেণির অবশ্য সারের চেয়েও বেশি দলীয় স্কোর আছে আরও তিনটি। সেখানে শীর্ষে ইয়র্কশায়ার। ১৮৯৬ সালে এজবাস্টনে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ার তুলেছিল ৮৮৭ রান! ১৯৯০ সালে দ্য ওভালে সারের বিপক্ষে ৮৬৩ রান তুলেছিলো ল্যাঙ্কাশায়ার। ২০০৭ সালে টন্টন-এর মাঠে মিডলসেক্স-এর বিপক্ষে ৭ উইকেটে ৮৫০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছিলো সামারসেট। এরপর গতকাল দ্য ওভালে ডারহামের বিপক্ষে ৮২০ রানের রেকর্ড গড়ে সারে। তাছাড়া ১৮৯৯ সালে একই মাঠে সামারসেটের বিপক্ষে ৮১১ রান করেছিলো সারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)