ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কারাগারে যা যা পাচ্ছেন সাবেক এমপি মমতাজ বেগম
এবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি জনপ্রিয় লোকগানের শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে দেওয়া হয়েছে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত নিয়ম অনুযায়ী সাবেক এমপি হিসেবে এই মর্যাদা পাচ্ছেন তিনি। কারাগারে মমতাজ পাচ্ছেন একটি খাট, একটি টেবিল, সংবাদপত্র ও মাছ-মাংসসহ উন্নতমানের খাবার। সময় কাটাচ্ছেন ধর্মীয় বইপত্র পড়ে। তার আইনজীবী রেজাউল করিম জানিয়েছেন, মমতাজ আরও কিছু ধর্মীয় গ্রন্থ চেয়ে পাঠিয়েছেন, যা ইতিমধ্যে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় মমতাজকে। ওই সময় তাকে দেখা যায় মাস্ক, বুলেটপ্রুফ জ্যাকেট ও পুলিশের হেলমেট পরা অবস্থায়। কড়া পুলিশি নিরাপত্তায় তাকে কাঠগড়ায় তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরও এক সাবেক নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।
কাঠগড়ায় দাঁড়িয়ে মমতাজ তার আইনজীবী রেজাউল করিমকে হাসিমুখে জিজ্ঞাসা করেন, ‘আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কয়টা মামলা হয়েছে?’ আইনজীবী জবাব দেন, ‘পাঁচটি।’ তখন মমতাজ বলেন, ‘জামিনের জন্য আবেদন করেন।’ জবাবে রেজাউল জানান, ‘শিগগিরই সব কাগজপত্র তুলে উচ্চ আদালতে জামিন আবেদন করা হবে।’
আদালতে এক ঘণ্টার বেশি সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন মমতাজ। পরে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত ১২ মে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৩ মে আদালতে হাজির করার সময় প্রচণ্ড ভিড়ে তার জুতা খুলে পড়ে যায় রাস্তায়। পরে পরিবার থেকে কারাগারে নতুন জুতা পৌঁছে দেওয়া হয়। ২২ মে মানিকগঞ্জ আদালতে হাজির করার সময় তার ওপর ডিম ও জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে।
প্রসিকিউশন বলছে, মমতাজ বেগম ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ছিলেন। তবে তার আইনজীবী দাবি করেন, ‘তিনি একজন শিল্পী ও সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।’ বর্তমানে তিনি রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE