ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দুইবার জামানত বাজেয়াপ্ত হলে তারা আর রাজনীতি করতে পারবে না
জাতীয় ঐক্যমত্য কমিশনে একটি নতুন প্রস্তাব দিয়েছেন সাংবাদিক আরিফ জেবতিক। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের 'দুইবারের বেশি মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না' মতামত প্রসঙ্গে তিনি তার ফেসবুকের স্ট্যাটাসে আরেকটি মতামত তুলে ধরেছেন।
আরিফ জেবতিক লিখেছেন, যেসব দল এই প্রস্তাব দিচ্ছে তাঁদের জন্য আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে একটি নতুন প্রস্তাব দিতে চাই। আমাদের নিয়ম করা উচিত, 'যাদের জীবনে দুইবার জামানত বাজেয়াফত হবে, তারা আর জীবনে রাজনীতি করতে পারবে না।
তিনি যোগ করেন, এইটা বরং যৌক্তিক সংস্কার। যদি জনগণ এমনভাবে প্রত্যাখ্যান করে যে জামানত বাঁচানোর মতোই ভোট না পায়, তাহলে রাজনীতি করবে কেন? কেনই বা পাঞ্জাবি পরে সরকারের বিভিন্ন সভায় গিয়ে মুর্গি সালুন দিয়ে ভাত খাবে?'
আরিফ বলেন, ঐক্যমত্য কমিশনে মোটামুটি সব দল এক বিষয়ে একমত হয়েছে যে, দুইবারের বেশি মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। একমত হওয়া পার্টিগুলোর মাঝে আছে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ইত্যাদি। বিষয়টা অনেকটা ফেসবুকের সেই জনপ্রিয় ডায়লগের মতো, 'ব্রেইন নাই তাই ব্রেইন ক্যানসারেরও ভয় নেই।
তিনি কারণ হিসেবে উল্লেখ করেন, এদের কারোই দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার কোন সম্ভাবনা নেই, তাই তারা সবাই এই প্রস্তাবে খুব সায় দিয়েছে। এনসিপি প্রচারণা চালাচ্ছে যে বিএনপি এই প্রস্তাবে সায় দেয়নি। সেটা স্বাভাবিক, তাদের তো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, তাই তারা রাজি হবে না।
উদাহরণ হিসেবে আরিফ জেবতিক বলেন, পশ্চিমা এই কনসেপ্টটি আমাদের মতো সামন্ততান্ত্রিক দেশের জন্য ভালো প্রস্তাব কী না আমি শিওর না।
ধরা যাক এই নিয়মটি আগে থেকে চালু ছিল। শেখ হাসিনা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারতেন না। উনার ইমিডিয়েট ফ্যামিলির কেউও প্রধানমন্ত্রী হতে আগ্রহী না। সেক্ষেত্রে কী হতো? এই পদ নিশ্চয়ই তিনি পরিবারের বাইরে কাউকে দিতে চাইতেন না। জাস্ট কল্পনা করুন, মেয়র তাপসকে তিনি পিএম বানিয়ে দিতেন তৃতীয় মেয়াদে, অথবা নায়িকা নিপুনের সেক্সেলিম আংকেলকে! পরিবারের বাইরে গেলে, নিদেন পক্ষে ফেসবুকে ছবি দিয়ে ভরিয়ে দেয়া ওকা ভাইকে।
এতে কী ভালো হতো, আমার মাথায় কুলোয় না।স্ট্যাটাসটি তিনি শেষ করেন একটি প্রশ্ন তুলে, আমার জানার খুব শখ, যারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলে খুব জোরালো দাবি তুলছে, এই দলগুলো আমার এই প্রস্তাবের ব্যাপারে কী বলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE