ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আ. লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ করা হয়নি: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়েও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি; এটি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২১ জুন) বিবিসি ইংরেজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন। পরে সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করে বিবিসি বাংলা।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দলটির কার্যক্রম শুধু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আওতায় নির্বাচনেও তাদের অংশগ্রহণ আপাতত স্থগিত রয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেটি নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। এটি কমিশনের একচেটিয়া এখতিয়ার।”
এ সময় সাংবাদিক জানতে চান, ক্ষমতাসীন দলের অনুপস্থিতিতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে? জবাবে ড. ইউনূস বলেন, “জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর সম্প্রতি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে নির্দিষ্ট কোনো দল নয়—মানুষের অংশগ্রহণই মুখ্য। যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে সেটিই প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন।”
তিনি আরও বলেন, “প্রথমে দেখা দরকার, জনগণ আসলে আওয়ামী লীগকে চায় কি না। জনগণ যদি ভোট দিতে পারে, তারা যাকে খুশি তাকে বেছে নেবে। আমাদের দায়িত্ব সেই পরিবেশ নিশ্চিত করা।”
সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা চাই, সবকিছু হোক আইনের মাধ্যমে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি পদ্ধতি অনুসরণ করা হবে। যেমনটা অন্যান্য দেশেও করা হয়। আমরা কাউকে জোর করে ধরে আনতে পারি না, এটিই বাস্তবতা।”
বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক অস্থির ও সংবেদনশীল সময় পার করছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর থাকবে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত ও রাজনীতির গতিপ্রকৃতির ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE