ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পূর্বাভাস
আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক সিটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটতে পারে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকেই এই ধারা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৬ সালের মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠবে। এতে করে দুবাইয়ের ২২ ক্যারেট স্বর্ণের দাম আবারও ৩০০ দিরহামের নিচে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। — এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
বর্তমানে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৭৮.৫ দিরহাম, আর ২৪ ক্যারেটের দাম ৪০৮.৭৫ দিরহাম। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩০০ দিরহামের ঘর ছাড়িয়ে যায় এবং পরবর্তীতে তা ৩৮৩ দিরহাম পর্যন্ত পৌঁছায়।
সিটির বিশ্লেষণে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২৮০০ থেকে ৩০০০ ডলারের মধ্যে নেমে আসতে পারে। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, যা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে।
তবে এই পূর্বাভাসে একমত নন দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা। কানজ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানকের মতে, বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩৮০০ ডলারে পৌঁছাতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ক্রেতারা সরাসরি স্বর্ণ না কিনে এখন ডিজিটাল বিনিয়োগে ঝুঁকছেন— যেমন গোল্ড অ্যাকাউন্ট, ইটিএফ বা অ্যাপ-ভিত্তিক সেবা। তবে দাম ৩০০ দিরহামের নিচে নেমে গেলে আবারও সাধারণ মানুষের মধ্যে স্বর্ণ ক্রয়ের আগ্রহ বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি স্বর্ণ কেনা কমিয়ে দেয়, তাহলে বড় ধরনের দরপতন ঘটতে পারে। তবে তা না হওয়া পর্যন্ত এই পতন কেবল সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE