ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সিদ্ধান্ত সঠিক ছিল, প্রমাণ করল বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মাত্র ১১ রান যোগ করেই অলআউট হলেও প্রথম ইনিংসে দলীয় ৪৯৫ রানে পৌঁছে গেছে টাইগাররা। শান্ত-মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, সঙ্গে লিটনের ঝলমলে ইনিংস—সব মিলিয়ে লড়ার মতো একটি ইনিংস গড়েছে বাংলাদেশ।
প্রথম দিন শুরুর দিকেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত তুলে নেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, আর মুশফিক খেলেন ১৬৩ রানের ধৈর্যশীল ও কার্যকরী এক সেঞ্চুরি। শান্তর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায়; অন্যদিকে মুশফিক খেলেছেন ৩৫০ বলের ধীরস্থির ইনিংস, যার মধ্যে ছিল ৯টি চার।
দ্বিতীয় দিনে শান্ত বিদায় নিলেও লিটনকে নিয়ে মুশফিক এগোতে থাকেন। তবে গতকাল দ্বিতীয় সেশনে আড়াই ঘণ্টার বৃষ্টি বিরতির পর বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পরে। বিদায় নেন মুশফিক (১৬৩) ও লিটন (৯০)।
দলের বাকি ব্যাটাররা খুব একটা অবদান রাখতে না পারলেও দলীয় সংগ্রহ বড় করে নেওয়ার কাজটি সেরে ফেলেন টপ অর্ডাররা। শেষ পর্যন্ত ১৫৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার আসিথা ফার্নান্দো, ৮৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অভিষেক টেস্টে খেলতে নামা থারিন্দু রত্নায়েক ৩ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন—৪৯.২ ওভারে দিয়েছেন ১৯৬ রান। আর আরেক পেসার মিলান রত্নায়েক তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
প্রবল রোদ আর মাঝে মধ্যে বয়ে যাওয়া বাতাস পেসারদের কিছুটা সহায়তা করলেও উইকেটটি এখনো ব্যাটিংয়ের জন্য যথেষ্ট সহায়ক। তাই বাংলাদেশের বিশাল রানের জবাবে শ্রীলঙ্কার ব্যাটারদের এখন পরীক্ষা দিতে হবে ধৈর্যের, টেকনিক আর মানসিক দৃঢ়তার।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা এখনো রানের খাতা খোলেনি—তাদের সংগ্রহ ০.২ ওভারে ০/০।
এই টেস্টে এরই মধ্যে ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এখন দেখার পালা, বোলাররা কীভাবে এই রান পাহাড়কে পুঁজি করে লঙ্কানদের চাপে ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)