ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেস্টে মুখ থুবড়ে পড়ায় বিজয়-মুমিনুল-সাদমানের ভাগ্য নিয়ে কঠিন সিদ্ধান্তের আভাস
নিজস্ব প্রতিবেদক : গল টেস্টের শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারের আত্মসমর্পণ ফের বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। এনামুল হক বিজয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক—তিনজনেই প্রথম ঘণ্টার মধ্যেই একের পর এক স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। পেসারদের সুইং-বাউন্স সামলাতে না পেরে তাদের এমন বিপর্যয়ে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক ও নির্বাচক আমিনুল ইসলাম বুলবুল।
সোজা কথায় বুলবুল জানান, এই ব্যাটাররা কিছুই শিখছেন না।
“টেস্ট ম্যাচে প্রথম এক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটাররা সেটা মানতেই চায় না। একই রকমভাবে আউট হওয়া মানে তারা কিছুই শিখছে না,” — বলেন বুলবুল।
তিনি আরও যোগ করেন,
“বারবার স্লিপে ক্যাচ দেওয়া মানে ফুট মুভমেন্ট নেই, ডিফেন্সিভ টেকনিক দুর্বল। এখন যারা জাতীয় দলে খেলছে, তাদের উচিত টেস্ট ব্যাটিংয়ের মূল পাঠ নতুন করে শেখা।”
“এ দলে পাঠানোর সময় এসেছে”বুলবুলের মতে, এমন পারফরম্যান্সে কারও জায়গা গ্যারান্টি হওয়া উচিত নয়। প্রয়োজনে ‘এ’ দলে পাঠিয়ে মানসিক দৃঢ়তা গড়ে তুলতে হবে। তার ভাষায়,
“এভাবে চললে ভবিষ্যতে দল টিকবে না। এখনই বড় সিদ্ধান্ত দরকার।”
ধারাবাহিকতা নেই টপ অর্ডারেদীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেস্ট দলে টপ অর্ডার ব্যাটিং নিয়ে ভুগছে। কখনও এক ব্যাটার খেলেন, বাকিরা ব্যর্থ হন। আবার কেউ ছন্দে এলেও তাকে ঘিরে জুটি গঠনে ব্যর্থতা। বিশেষ করে বিদেশের মাটিতে নতুন বলে মোকাবিলা করার সক্ষমতা প্রশ্নবিদ্ধ বারবার। এই টেস্টে প্রথম ৪৫ রানেই উইকেট হারানো সেই পরিচিত ছবি আবারও স্পষ্ট করলো।
বিশ্লেষকদের কড়া বার্তাক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই ব্যর্থতার পেছনে কেবল দক্ষতার ঘাটতি নয়—মানসিক প্রস্তুতির দুর্বলতাও দায়ী। আধুনিক টেস্ট ক্রিকেটে যেখানে ব্যাটারদের লম্বা সময় ধরে একাগ্রতা ধরে রাখার ক্ষমতা থাকতে হয়, সেখানে বাংলাদেশের অনেক ব্যাটারই বারবার ব্যর্থ হচ্ছেন একই ভুলে।
টেস্টের এই ফরম্যাটে এখন আর ‘অভিজ্ঞতা’ কিংবা ‘সম্ভাবনা’ দিয়ে জায়গা নিশ্চিত করা যাবে না।জাতীয় দলে টিকে থাকতে চাইলে পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি—এমন সতর্ক বার্তা যেন পৌঁছে দিলেন বুলবুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ