ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দেশে স্বর্ণ-রুপার আজকের বাজারদর
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ মূল্য হালনাগাদ অনুযায়ী আজ বুধবার (১১ জুন) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসের ৫ জুন রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।
নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য হলো— ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে, ২১ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। সেই দাম কার্যকর হয়েছিল ২২ মে থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৭ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং মাত্র ১২ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং কমেছিল ২৭ বার। এদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম স্থিতিশীল রয়েছে।
বর্তমানে দেশের বাজারে রুপার দাম হলো— ২২ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE