ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন। একইসঙ্গে তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। বুধবার (৪ জুন) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
সচিব বলেন, ‘এখন শিক্ষকরা ১০ শতাংশ কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন। তিনি বলেন, ‘যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হলো তিনি (শিক্ষক) অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ, অবসরের পর অনেকের অনেক কাজ থাকে: হজে যান, বাড়িঘরের কাজ করেন। প্রতিমাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনোক্রমে ৪০ হাজার টাকার কম না হয়। তার যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনো ক্রমে কম যাতে না হয়। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া।’
সিদ্দিক জোবায়ের বলেন, ‘এ ছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE