ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এবার উপযুক্ত জবাব দিলো সেনাবাহিনী
মহাখালী বাস টার্মিনালে চরম বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায় এবং সাংবাদিককে মারধরের ঘটনায় হস্তক্ষেপ করলো বাংলাদেশ সেনাবাহিনী। সিন্ডিকেট ভেঙে দিয়ে যাত্রীদের স্বস্তি ফেরাল তারা। বৃহস্পতিবার (৫ জুন) কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের এক সাংবাদিকের ওপর হামলার পরপরই সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান চালায়।
ভিডিও সূত্রে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। ভাড়া না দিলে গাড়ি ছাড়ছিল না, এমনকি আগে থেকে টিকিট কেটে রেখেও যাত্রীরা গাড়িতে উঠতে পারছিলেন না। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হন সাংবাদিক।
সেই ঘটনার জেরে দ্রুত অভিযান চালায় সেনাবাহিনী। ভিডিওতে দেখা যায়, সেনাসদস্যরা টার্মিনালে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন, পরিবহন শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেন এবং এক পর্যায়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একজনকে গ্রেফতার করেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন—মহাখালী বাস টার্মিনালে আর কোনো গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না, সময়মতো ছাড়তে হবে বাসগুলো।
সেনাবাহিনীর এই হস্তক্ষেপে যাত্রীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, “আমরা দুপুর থেকে দাঁড়িয়ে আছি, টাকা কম থাকায় যেতে পারছিলাম না। সেনাবাহিনী এসে আমাদের ন্যায্য ভাড়ায় গাড়িতে তুলে দিয়েছেন।”
সেনাবাহিনী থেকে যাত্রীদের অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও প্রচার করা হয়, যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। এ বিষয়ে সেনা কর্মকর্তারা বলেন, “যাত্রীদের হয়রানি বরদাশত করা হবে না। যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর কালের কণ্ঠ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোরও আশ্বাস দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE