ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল ঈদুল আজহা পালন করবে বাংলাদেশের যে সকল এলাকার মানুষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামী শুক্রবার, ৬ জুন চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবারসহ বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সাদ্রা দরবার মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যার ইমামতি করবেন দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। একই সময় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় জামাত পরিচালনা করবেন মাওলানা আরিফ চৌধুরী।
যেসব এলাকায় আগাম ঈদ উদযাপন হবে, তার মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল, প্রতাপপুর, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, মুন্সিরহাট, কাইতাড়া, মতলব উপজেলার মোহনপুর, পাঁচানী, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কিছু গ্রামসহ প্রায় ৫০টি এলাকা। এসব অঞ্চলে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আগাম ঈদ পালন করবেন।
এই আগাম ঈদ উদযাপনের সূচনা হয় ১৯২৮ সালে, সাদ্রা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরীর হাত ধরে। তিনি সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার আমল চালু করেন, যা আজও অনুসরণ করে আসছেন দরবারের অনুসারীরা।
মাওলানা আরিফ চৌধুরী জানান, শুধু সৌদি আরব নয়, কোরআন-হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করা হয়। তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনা ও অন্যান্য প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE