ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
সাকিব আল হাসানের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই; কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা, আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো তাকেই ডিল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা দুঃখজনক যে, বিসিবি কর্তাদের সঙ্গে যখনই কথা হতো, তারা ক্রিকেটের বাইরের আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতেন। আমি তাদের স্পষ্ট বলে দিয়েছিলাম, আমার সঙ্গে যেন ব্যবসা কিংবা তদবির নিয়ে কথা না বলেন।’
সাবেক সভাপতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ফারুক আহমদের প্রতি নির্দেশনা ছিল, সরাসরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত কোনো বোর্ড কর্তার সঙ্গে যেন অত বেশি ক্লোজ না হন।’
এদিকে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলে।’
তিনি আরও বলেন, ‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক নন। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)